গুপ্তদের রাজনীতি করতে দেওয়া হবে না: বোয়ালখালীতে মোস্তাক আহমেদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে র‍্যালি ও সমাবেশ করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার গোমদণ্ডী ফুলতল চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খান।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে মোস্তাক আহমেদ খান বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের মানুষের ভয়ে তিনি পালিয়ে গিয়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছেন। এখন আবার ফিরে আসার হুমকি দিচ্ছেন। তাঁর নেতাকর্মীরা চোরাগোপ্তা মিছিল করে সেই বার্তা দিচ্ছেন।”

তিনি আরও বলেন, “আমরা গুপ্ত ও সুপ্তদের বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেব না। তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের যে ধারা শুরু হয়েছে, তা অব্যাহত রাখতে তাঁর নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে কাজ করে যাব।”

মোস্তাক আহমেদ খান বলেন, আওয়ামী লীগ, জামায়াত ও শিবিরের বিরুদ্ধে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আবারও আন্দোলন করতে হবে। এ লক্ষ্য সামনে রেখে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি চালিয়ে যেতে হবে। পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বের প্রতি ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন তিনি।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান।

উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ইউছুপ চৌধুরী, শাকপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজম খান, পোপাদিয়া ইউনিয়নের সাবেক সভাপতি আলহাজ এস এম সেলিম, চরনদ্বীপ ইউনিয়নের সাবেক সভাপতি আক্কাস খান, বিএনপি নেতা ওয়াহিদুল আলম ওয়াহিদ, আবু সিদ্দিক, এম কপিল উদ্দিন, শেখ মনির, আবদুল করিম, আরিফ চৌধুরী ছোটন ও আবুল বশর চৌধুরীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে উপজেলা সদরের প্রধান সড়কে র‍্যালি করেন নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

গুপ্তদের রাজনীতি করতে দেওয়া হবে না: বোয়ালখালীতে মোস্তাক আহমেদ

আপডেট সময় : ০৪:৩২:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬