ফটিকছড়িতে ১০ লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা, ইপিজেড চান এমপি সরোয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে শিল্পায়ন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

এ লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সহযোগিতা চেয়ে জাতীয় সংসদে ৭১ বিধিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন তিনি।

আজ আজ ৯ নভেম্বর সোমবার সংসদে দেওয়া বক্তব্যে সরোয়ার আলমগীর বলেন, প্রায় ৭৭৪ বর্গকিলোমিটার আয়তনের ফটিকছড়িতে প্রায় ১০ লাখ মানুষের বসবাস। প্রাকৃতিক সম্পদ, কৃষি উৎপাদন, চা ও রাবার শিল্প, পর্যটন সম্ভাবনা এবং চট্টগ্রাম বন্দরের নিকটবর্তী অবস্থানের কারণে এ অঞ্চল বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময়।

তিনি বলেন, ফটিকছড়িতে কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, চা ও রাবারভিত্তিক শিল্প, হালকা প্রকৌশল, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ পরিবেশবান্ধব শিল্প স্থাপনের যথেষ্ট সুযোগ রয়েছে। এসব সম্ভাবনাকে কাজে লাগানো গেলে স্থানীয় অর্থনীতি গতিশীল হওয়ার পাশাপাশি বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এ জন্য বিডার মাধ্যমে ফটিকছড়িকে সম্ভাবনাময় বিনিয়োগ অঞ্চল হিসেবে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে তুলে ধরার প্রস্তাব দেন তিনি। পাশাপাশি সম্ভাব্য বিনিয়োগ খাত চিহ্নিতকরণ, তথ্যভিত্তিক বিনিয়োগ প্রোফাইল তৈরি, বিনিয়োগকারীদের নিয়ে সভা ও রোডশো আয়োজন এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সংসদ সদস্য আরও বলেন, ফটিকছড়ির বিনিয়োগ সম্ভাবনা সরেজমিনে যাচাই করতে বিডার একটি প্রতিনিধিদল বা কারিগরি দল পাঠানো প্রয়োজন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হলে বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হবে।

তিনি আশা প্রকাশ করেন, বিডার সক্রিয় সহযোগিতা ও সমন্বিত উদ্যোগে ফটিকছড়িতে দেশি-বিদেশি বিনিয়োগের দ্বার উন্মোচিত হবে। বিশেষ করে একটি রপ্তানিমুখী ইপিজেড প্রতিষ্ঠা করা সম্ভব হলে স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রীর ব্যক্তিগত সহযোগিতা ও সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ফটিকছড়িতে ১০ লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা, ইপিজেড চান এমপি সরোয়ার

আপডেট সময় : ০৫:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬