পটিয়ায় কিশোর গ্যাংয়ের সদস্য বাবু গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:০০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামের পটিয়ায় ওমর ফারুক বাবু (২৩) নামে এক কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের দেবু সাদার বাড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবু ওই এলাকার মুহাম্মদ সেলিমের ছেলে।
পুলিশ জানায়, বাবুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
স্থানীয়দের অভিযোগ, বাবু কিশোর গ্যাং সদস্যদের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।





